সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

শাবনূর আবারও সুখবর দিলেন !

  • Update Time : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

বছরের শেষে সুখবর দিলেন নব্বইয়ের দশকের রুপালি পর্দা কাঁপানো দাপুটে অভিনেত্রী ও চিত্রনায়িকা শাবনূর। ঢাকাই সিনেমার নন্দিত এ নায়িকা তার শেষ জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন, অভিনেতা মাহফুজের সঙ্গে জুটি বেঁধে আবারও ক্যামেরার সামনে হাজির হবেন। তবে সে খবরের পর আরও একটি নতুন সুখবর দিয়েছেন তিনি।

দীর্ঘ তিন বছর পর সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন শাবনূর। এরপর থেকে দেশেই অবস্থান করছেন তিনি। এরই মধ্যে তিনি জানিয়েছেন, নতুন সিনেমার জন্যই মূলত তার ঢাকায় ফেরা।

আরও জানা গেছে, জন্মদিনের পার্টিতে পরিচালক চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজের সঙ্গে ‘মাতাল হাওয়া’ সিনেমায় অভিনয়ের বিষয়টি ঘোষণা দিয়ে জানান শাবনূর। তবে এর আগেই অস্ট্রেলিয়া থাকাকালীন তিনি ‘রঙ্গনা’ নামের একটি সিনেমায় যুক্ত ছিলেন।
‘রঙ্গনা’ পরিচালনা করছেন নতুন নির্মাতা আরাফাত হোসাইন। আরাফাতের এই সিনেমা দিয়েই নতুন বছর নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন থার্টথ্রব নায়িকা শাবনূর। 
‘রঙ্গনা’র মাধ্যমে প্রথমবার চলচ্চিত্র পরিচালনায় নামলেও এর আগে নির্মাতা আরাফাত বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। নিজেকে যাচাই করার জন্য ছোট পর্দায় নির্মাণ করেছেন বেশ কিছু নাটকও।
নিজের পরিচালিত প্রথম সিনেমাতেই পাচ্ছেন শাবনূরকে। তাই এই নির্মাতা বেশ উচ্ছ্বসিত। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, শাবনূরের বিপরীতে তার সিনেমায় কে থাকছেন, খুব শিগগিরই তা প্রকাশ্যে আনা হবে।
থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনো শাবনূরকে পর্দায় দেখতে চান। আর আমারও ইচ্ছে শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। শাবনূরকে অসংখ্য রোমান্টিক গল্পের সিনেমায় দেখা গেছে। তবে এবার তাকে দেখা যাবে থ্রিলারধর্মী সিনেমায়।
আরাফাত আরও জানান, সিনেমাটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। নতুন বছরেই সিনেমাটির শুটিং শুরু হবে। একটানা কাজ করে শেষ হবে এর চিত্রায়ণ। সিনেমাটি নতুন বছরের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে তার।
শাবনূর আরও বলেন, সিনেমাটির গান শুনেই ইচ্ছে করেছিল লাফ দিয়ে শুটিংয়ে নেমে যাই। এই সিনেমা দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াব। এখন নিজেকে প্রস্তুত করছি। আশা করছি, দর্শকরা দারুণ কিছু পেতে যাচ্ছেন।
‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। দুটি গান গাইবেন শ্রোতাপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। গান দুটিতে সুর ও সঙ্গীতায়োজনও করবেন তিনি। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category