সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

ভারতের কেন্দ্রীয় ব্যাংকসহ ১১ স্থানে বোমা হামলার হুমকি

  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ভারতের দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ (আরবিআই) ১১ স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আরবিআই দপ্তরে পাঠানো একটি ই-মেইলে এই হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে নির্দিষ্ট করে জানানো হয়েছে দুটি দাবিও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়, ই-মেইলে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, দাবি না মানলেই নেওয়া হবে ‘অ্যাকশন’। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাইয়ের সদর দপ্তরে ইমেইলে আসে এই হুমকি।

হুমকিদাতা সেখানে স্পষ্ট করে দাবি জানিয়ে উল্লেখ করেন, অবিলম্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে দায়িত্ব ছাড়তে হবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাসকেও।

ইমেইলে আরও বলা হয়, তাদের মোট ১১টি বোমা হামলার পরিকল্পনা করা হয়েছে। যদি দাবি না মানা হয় তবে মঙ্গলবারই বোমা হামলা হবে। এমনকি, কোথায় কোথায় হামলা হবে তার বিশদ বিবরণও জানিয়েছেন হুমকিদাতা। সবই মুম্বাইয়ের বিভিন্ন ব্যাংকের দপ্তরে।

যে ইমেইল আইডি থেকে ওই হুমকি এসেছিল, সেটি হলো ‘খিলাফত ডট ইন্ডিয়া অ্যাট জিমেল ডট কম’। আপাতত এই ইমেইল আইডির নামেই মুম্বাইয়ের এমআরএ মার্গ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বোমা হামলার হুমকি দেওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত কোনো রকম হামলা বা বিস্ফোরণের খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category