মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
Title :
পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ১৬০

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮২ Time View

মধ্য নাইজেরিয়ায় জাতিগত সহিংসতায় সশস্ত্র গোষ্ঠীর পৃথক হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) বেশ কয়েকটি গ্রামে পৃথক হামলা চালানো হয়। এতে ১৬০ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়েছেন। দ্য গার্ডিয়ান।

ধর্মীয় ও জাতিগত উত্তেজনায় জর্জরিত দেশটির বোক্কোস রাজ্যের স্থানীয় সরকার প্রধান সোমবার কাসাহ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গত শনিবার সকাল পর্যন্ত লড়াইয়ে ১১৩ জন নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। ৩ শতাধিক আহত ব্যক্তিকে বোকোস, জোস এবং বারকিন লাদির হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে এই গোষ্ঠীগুলো ডাকাত হিসেবে পরিচিত। তারা কম করে হলেও ২০টি পৃথক সম্প্রদায়ের ওপর আক্রমণ চালিয়ে বাড়িঘর পুড়িয়ে দেয়।

রেড ক্রসের হিসেবে নিহত হয়েছেন ১৬৪ জন। এর মধ্যে বোক্কোসের ১৮টি গ্রামে ১০৪ জন এবং বারকিন লাদিতে আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন। বারকিন লাদি এলাকার ৫০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বোকোস রাজ্য পার্লামেন্টের সদস্য ডিকসন চোলোম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category