রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ডিএনসিসি এলাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

রাজধানীর রায়ের বাজারে পরিত্যক্ত একটি মার্কেটের শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্বে দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ। এ বিষয়ে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবার ২০০৬ সাল এবং দ্বিতীয়বার ২০১৯ সালে ঘোষিত পরিত্যাক্ত ভবনটির সামনের অংশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। দ্বিতীয় তলায় অনুমোদনবিহীন বর্ধিত অংশের দোকানসমূহ বন্ধ করে দেওয়া হয়।

অনুমোদনবিহীন অবৈধভাবে দ্বিতীয় তলায় যওয়ার জন্য নির্মিত র‍্যাম্পটি ভেঙ্গে দেওয়া হয়। এসময় উন্মুক্ত নিলামের মাধ্যমে পুরাতন রড ও কিছু সেড আটচল্লিশ হাজার টাকায় বিক্রি করা হয়।

পাশাপাশি পরিত্যক্ত ভবনটিতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্কীকরণ বার্তা সংবলিত একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category