সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

চার দেশের ১৪ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

  • Update Time : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

সম্প্রতি একের পর এক ভিসা নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র। রাশিয়া হোক কিংবা ইরান, বাংলাদেশ কিংবা মিয়ানমার, এমনকি পরম মিত্র ইসরায়েলকেও ছাড় দেয়নি বাইডেন প্রশাসন। তারই ধারাবাহিকতায় এবার মধ্য আমেরিকার চার দেশের ১৪ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

দেশগুলো হলো নিকারাগুয়া, গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ৪ জন নিকারাগুয়ার, ৪ জন গুয়াতেমালার, ৩ জন হন্ডুরাসের ও ৩ জন এল সালভাদরের। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ১৪ জনের বিরুদ্ধে দুর্নীতি ও অগণতান্ত্রিক আচরণের অভিযোগ আনা হয়েছে। তালিকাভুক্ত এসব ব্যক্তি যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য বলে বিবেচিত হবেন।

বিবৃতিতে বলা হয়েছে, ওই ১৪ জনের বিরুদ্ধে ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারা সবাই জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করেছেন ও উল্লেখযোগ্য দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। পাশাপাশি গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও এল সালভাদরে দুর্নীতির তদন্তে বাধা দিয়েছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর এক বিবৃতিতে তিনি জানিয়েছিলন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা ও গণতন্ত্রবিরোধী সহিংস কর্মকাণ্ডে যুক্ত হন্ডুরাসের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে এই পদক্ষেপ নেওয়া হবে।

সে সময় মিলার আরও জানান, যারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন, তারা হন্ডুরাসে সহিংসতা, জনগণকে ভয়-ভীতি দেখানো ও সহিংসতা উসকে দিয়েছেন।

নিষেধাজ্ঞা দেওয়ার পর দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলা হয়েছে, এই অঞ্চলে শক্তিশালী গণতান্ত্রিক শাসন নিশ্চিতে প্রচার চালানো-ই মার্কিন প্রশাসনের মূল উদ্দেশ্য ও যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অগ্রাধিকার।

‘দুর্নীতি ও অন্যান্য কার্যকলাপ মধ্য আমেরিকার দেশগুলোর গণতন্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে, অস্থিরতার দিকে নিয়ে যাচ্ছে ও যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীর ঢল সৃষ্টি করছে।’এর আগে বুধবার (২০ ডিসেম্বর) নতুন করে ১০ কোম্পানি ও চার ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানে ড্রোনের জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ কোম্পানির বিরুদ্ধে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়।এসব কোম্পানি তেহরানের সঙ্গে ড্রোনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায় যুক্ত রয়েছে। কোম্পানিগুলো মূলত ইরান, মালয়েশিয়া, হংকং ও ইন্দোনেশিয়ার।সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category