বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Title :
ভারতসহ পাঁচ দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত জুলাই হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: চিফ প্রসিকিউটর হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সেমিফাইনালে হেরেও ম্যাখোঁকে পাশে পেলেন এমবাপ্পেরা রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ সব মাদরাসায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থা নতুনভাবে গড়ে তোলা হবে: মাহদী আমিন খুদে শিক্ষার্থীদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’

কারাগারে বসেই নির্বাচনে লড়বেন ইমরান খান

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

পাকিস্তানের জাতীয় নির্বাচন হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে কারাগারে বসেই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খান।

বুধবার (২০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন ইমরানের আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। আসন তিনটি হলো লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ।চলতি বছরের ৫ আগস্ট আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। একই সঙ্গে তার রাজনীতির ওপর ৫ বছরের নিষেধাজ্ঞা দেন একই আদালত। তাছাড়া রায় ঘোষণার পর একই দিনে লাহোরের বাসভবন থেকে গ্রেফতার করা হয় ইমরান খানকে। বর্তমানে তিনি পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।

যদিও ইসলামাবাদ দায়রা আদালতের দেওয়া রায়ে স্থগিতাদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসসহ আরও কয়েকটি মামলায় এখনো কারাগারেই আছেন ইমরান খান।

তবে তোশাখানা মামলায় স্থগিতাদেশ দেওয়ায় নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই ইমরানের। ২০২২ সালের এপ্রিলে তার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪০ টিরও বেশি মামলা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার আদিয়ালা কারাগারে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার আইনজীবী ব্যারিস্টার আলী জাফর। সাক্ষাৎ শেষে কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে এই আইনজীবী বলেন, ইমরান খান দেশবাসীকে জানাতে বলেছেন, আলী জাফর আরও জানান, ইমরান খান পিটিআই কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দলের কঠিন সময়ে যেসব নেতাকর্মী মাঠে থাকার কারণে কারাবরণ করেছেন, নির্বাচনের প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিটিআই হাইকমান্ড।এদিকে, পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান গহর খান ইমরান খানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন, ইমরান খান ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ।

তিনি আরও জানান, ইমরান খান দলের সব প্রার্থীকে মনোয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। গহর খান নিজেও খাইবার পাখতুনখোয়ার বুনের থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category