মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Title :
পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

পাকিস্তানে কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৩ Time View

পাকিস্তানে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কারণ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তিনি নির্বাচনেও অংশ নিতে পারবেন না। তবে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ নির্বাচনে লড়াই করবে।

এমন পরিস্থিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটি পাকিস্তানের সুষ্ঠু নির্বাচনে সমর্থন দেবে। পাকিস্তানের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষ নেবে না বলেও জানানো হয়েছে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন, পাকিস্তানের জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে তাদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

আগামী ৮ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বানের লক্ষ্যে দ্বিপাক্ষিকতারভিত্তিতে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে কাজ করছে বলেও জানানো হয়েছে।

ইমরান খানের সাইফার মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে কয়েকদিন আগে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান।আদিলিয়া কারাগারের বাইরে সাংবাদিকদের কাছে আলিমা খান সন্দেহ প্রকাশ করে বলেন, এক্ষেত্রে তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না।

সূত্র: জিও নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category