সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

মেক্সিকোতে হলিডে পার্টিতে বন্দুক হামলায় নিহত ১২

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

মেক্সিকোতে গুয়ানাজুয়াতো প্রদেশে হলিডে পার্টিতে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ডজন মানুষ। বড়দিনকে সামনে রেখে আয়োজিত এক পার্টিতে এ হতাহতের ঘটনা ঘটেছে।সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে রোববার এই হামলার ঘটনা ঘটে বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়।

গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, হামলায় ১২ জনকে হত্যা করা হয়েছে। পোস্টে ঘটনার কোনো আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

গুয়ানাজুয়াতো প্রদেশটি অটোমোটিভ ও অ্যারোনটিক্স শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category