সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইউরোপে পুনর্বাসিত হচ্ছে ৬১ হাজার শরণার্থী

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

আগামী দুই বছরে ৬১ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ইউরোপীয় স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলফা ইয়োহানসন এ তথ্য জানিয়েছেন।

জেনেভায় জাতিসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ২০১৫ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নে ১ লাখ ৭৫ হাজার শরণার্থীকে সুরক্ষা দিয়ে পুনর্বাসিত করেছি।‘এখন আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২৪ ও ২০২৫ সালে ১৪টি সদস্য রাষ্ট্রে অন্তত ৬১ হাজার মানুষকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসন করা হবে।’

এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত কর্মসূচির মাধ্যমে পুনর্বাসিত করা হবে ৩১ হাজার মানুষকে৷ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সংখ্যাটি কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ইয়োহানসন।

তবে ইইউর ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে কোন ১৪টি রাষ্ট্র শরণার্থী গ্রহণ করবে তা জানান তিনি।

ইউএনএইচসিআরের পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এমন ব্যক্তিদের পুনর্বাসন করা হবে, যারা আনুষ্ঠানিকভাবে এক দেশে সুরক্ষা চেয়েছেন, কিন্তু অন্য দেশে স্থানান্তরিত হতে আপত্তি নেই।

ইয়োহানসন আরও বলেন, গত তিন বছরে জোটের সদস্যরা অন্তত ১০ লাখ মানুষকে সুরক্ষা দিয়েছে। অর্থাৎ, বিশ্বের প্রায় ২০ শতাংশ শরণার্থী গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category