সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের ৮ শহরে ইহুদিদের বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

গাজায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের ৮টি শহরে বিক্ষোভ করেছে ‘জিউস ভয়েস ফর পিস’। বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসির মতো শহরের ব্যস্ত রাস্তা ও সেতুগুলোতে অবরোধ কর্মসূচি পালন করে তারা। এর আগে একই দাবিতে সংগঠনটি যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করে।

লবি গ্রুপ ‘জিউস ভয়েস ফর পিস’ জানায়, প্রায় ৯০ জন বিক্ষোভকারী ওয়াশিংটনের নিউইয়র্ক অ্যাভিনিউ যাওয়ার ওভারপাস অবরোধ করে।

ফিলাডেলফিয়ায় ৩০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। প্রায় ২০০ বিক্ষোভকারী সেখানের প্রাধান সড়ক অবরোধে অংশ নিয়েছিল। এ সময় তাদের ব্যানারে লেখা ছিল গাজাকে বাঁচতে দিন।

শত শত বিক্ষোভকারী বোস্টন শহরের একটি ব্যস্ত মোড় অবরোধ করে ১৫টি ট্র্যাফিক লেনে যান চলাচল থামিয়ে দেয়। এভাবে মোট আটটি শহরে বিক্ষোভ করা হয়।এদিকে গাজায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমাতে ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মিত্রদেশটিকে গাজায় যুদ্ধের তীব্রতা কমানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় বেসামরিক নাগরিকদের প্রতি আরও যত্নশীল হতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। এই মুহূর্তে হোয়াইট হাউজের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েল সফরে রয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category