বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

চারপাশে সব ফেরেশতা: অপু বিশ্বাস

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

চিত্রনায়িকা অপু বিশ্বাস। নানান কারণে সব সময় আলোচনায় থাকেন তিনি। কখনো ব্যক্তিগত জীবনযাপন, কখনো চলচ্চিত্র- সব কিছুই যেন অপুকে নিয়ে আলোচনার খোরাক। প্রায় দুই দশকের কাছাকাছি সময় বাংলা চলচ্চিত্রে আছেন এই নায়িকা।

গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন এ চিত্রনায়িকা। যেখানে তিনটি কথায় কাউকে উদ্দেশ্য করে তীর ছুড়েছেন তিনি, যা নিয়ে রীতিমতো কৌতূহলী হয়ে উঠেছেন নেটিজেনরা।

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দেন অপু বিশ্বাস। সেখানে তিনটি পয়েন্ট উল্লেখ করেন তিনি। প্রথম পয়েন্টে লেখেন, ‘মানুষ হয়ে খুব বিপদে আছি চারপাশে সব ফেরেশতা!’ দ্বিতীয় পয়েন্ট—‘এতদিন আমার আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি’, তৃতীয় পয়েন্ট— ‘স্ক্রিপ্ট অনেক দুর্বল’।

স্ট্যাটাসটির মন্তব্যঘরে অনেকে অপুর কাছে জানতে চাইছেন ঘটনা কী? এর মধ্যে একজন লিখেছেন, ‌‘আবার নতুন কিছু ঘটার সম্ভাবনা দেখতে পাচ্ছি’।এদিকে সর্বশেষ অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানের এই সিনেমা প্রযোজনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category