সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ভিসা ছাড়াই ইরান যেতে পারবেন ৩৩ দেশের নাগরিক

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯২ Time View

ভিসা ছাড়াই ৩৩ দেশের নাগরিকদের ভ্রমণের অনুমতি দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সির (ইসনা) বরাত দিয়ে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইরানে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাওয়া ৩৩টি দেশের মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ভারত, রাশিয়া, লেবানন, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিউনিসিয়া, মৌরিতানিয়া, জিম্বাবুয়ে, তানজানিয়া, জিম্বাবুয়ে, মরিশাস, সেশেলস, ইন্দোনেশিয়া, ব্রুনেই, জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, পেরু, কিউবা, মেক্সিকো, ভেনেজুয়েলা, বসনিয়া ও হার্জিগোভিনা, সার্বিয়া, ক্রোয়েশিয়া ও বেলারুশ।

জানা গেছে, বিশ্ববাসীর কাছে ইরানের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে তেহরান। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক মন্ত্রী ইজ্জাতোল্লাহ জারঘামি।

ইজ্জাতোল্লাহ জারঘামি বলেন, প্রথমত এই পদক্ষেপের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে এই বার্তা দিতে চাই যে আন্তর্জাতিক পর্যটকদের স্বাগত জানানোর জন্য ইরান প্রস্তুত। দ্বিতীয়ত, আমরা মনে করি যে বর্তমানে বিশ্বজুড়ে যেভাবে ইরানভীতি ছড়িয়ে পড়ছে, তা এই পদক্ষেপের মাধ্যমে প্রতিহত করা যাবে।

ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ইজ্জাতোল্লাহ আরও জানিয়েছেন, তার মন্ত্রণালয় ৬০ দেশের নাগরিকদের ভিসামুক্ত প্রবেশাধিকার দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু সরকার সেগুলোর মধ্যে থেকে ৩৩টি দেশকে মঞ্জুর করেছে। তবে এ সংখ্যাকে ৪৫ এ নিয়ে যাওয়ার চেষ্টা করছে তেহরান।

সূত্র: রয়টার্স

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category