মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Title :
বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

ভেনেজুয়েলায় একসঙ্গে ১৭ গাড়ির দুর্ঘটনা, নিহত ১৬

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

ভেনেজুয়েলায় একটি মহাসড়কে একসঙ্গে ১৭টি গাড়ির দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দমকল বাহিনী প্রধান জুয়ান গঞ্জালেজ।

এদিন গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাড়কে এই দুর্ঘটনা ঘটে। সড়কটি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসকে দেশটির পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করেছে।

দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা সম্পর্কে জানতে চাইলে গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন।

এর আগে দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা ও নাগরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এই দুর্ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। তবে সংখ্যাটি ‘উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে’ বলেও সতর্ক করেছিলেন তিনি।

পেরেজ বলেন, একটি দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ১৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে একাধিক গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।তবে পেরেজ আম্পুয়েদা বলেছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category