বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বাংলাদেশে মুক্তির জন্য ছাড়পত্র পেলো ‘মানুষ’

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ Time View

আগামী ১৫ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’সিনেমা। সিনেমাটি বাংলাদেশ থেকে আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্সর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি জানান, আমাদের সঞ্জয় সমদ্দার পরিচালিত সিনেমা ‘মানুষ’ আজ বাংলাদেশে আনকাট সেন্সর পেলো।গত ২৪ নভেম্বর ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দারের ‘মানুষ’। জিৎ প্রযোজিত ও অভিনীত ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিমও। ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও ছবিটি মুক্তির পরিকল্পনা করেছিল জাজ মাল্টিমিডিয়া। তবে মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সম্ভব হয়নি।

পরিচালক সঞ্জয় সমাদ্দার বলেন, ‘অবশেষে আমার ইচ্ছা পূরণ হচ্ছে। এটি আমার প্রথম সিনেমা। চেয়েছিলাম দুই দেশের দর্শক সিনেমাটি একসঙ্গে উপভোগ করুক। তিন সপ্তাহ পরে হলেও আমার দেশের মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে পাবেন। আশা করছি, ভালো সাড়াও পাব। এ সিনেমায় আমি মানুষের গল্পই বলতে চেয়েছি। তো আমার কাছে মনে হয়, যেহেতু আমি এই দেশের মানুষ, এখানকার প্রেক্ষাপটেই গল্পটা চিন্তা করেছি; সুতরাং দেশের দর্শক সিনেমাটি বেশি উপভোগ করবে।’

‘মানুষ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হয়েছে সঞ্জয়ের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category