মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

লোহিত সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইসরায়েল

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৮৬ Time View

লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দখলদার ইসরায়েল। সামাজিক মাধ্যমে ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজ আটক এবং ইসরায়েল অভিমুখী জাহাজে হামলার পর ইসরায়েলি সেনারা এই ব্যবস্থা নিল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা দুই মাস ধরে যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তার অবসানের দাবিতে ইয়েমেনের সেনারা ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে এবং কিছু জাহাজ আটক করেছে।

এছাড়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্যমন্ত্রী জাইফুল্লাহ আস-শামি লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যেকোনো দেশের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, যেকোনো পরিস্থিতিরি জন্য ইয়েমেন প্রস্তুত রয়েছে।

ইসরায়েল যে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে সেগুলো এর আগে ইসরায়েলের গ্যাসক্ষেত্র এবং জাহাজ চলাচল রুটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করতো।

ইসরায়েল জার্মানির কাছ থেকে এসব যুদ্ধজাহাজ কিনেছে। এগুলোতে ইসরায়েলি অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত ৭ অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে জার্মানি তেল আবিবের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে।

লোহিত সাগরে ইসরায়েলের এ ধরনের যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এসব যুদ্ধ জাহাজ থেকে দখলদার সেনারা যদি ইয়েমেনের হুথি গেরিলা এবং সেনাবাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে সংঘাত অনিবার্য হয়ে উঠবে এবং যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে।

ইসরায়েল যে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে সেগুলো এর আগে ইসরায়েলের গ্যাসক্ষেত্র এবং জাহাজ চলাচল রুটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করতো।

ইসরায়েল জার্মানির কাছ থেকে এসব যুদ্ধজাহাজ কিনেছে। এগুলোতে ইসরায়েলি অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত ৭ অক্টোবর হামাস এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর থেকে জার্মানি তেল আবিবের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়ে দিয়েছে।

লোহিত সাগরে ইসরায়েলের এ ধরনের যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এসব যুদ্ধ জাহাজ থেকে দখলদার সেনারা যদি ইয়েমেনের হুথি গেরিলা এবং সেনাবাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে সংঘাত অনিবার্য হয়ে উঠবে এবং যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে।বার্জেন-ভিত্তিক শিপিং কোম্পানি মউইনকেলস রেডারি এর মালিক ও পরিচালক। এখন পর্যন্ত এই হামলা দায় স্বীকার করেনি হুথি বিদ্রোহীরা। যদিও তাদের এক মুখপাত্র বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, খুব শিগগির একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে চলেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category