সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজায় স্থল অভিযানে ১০৫ ইসরায়েলি সেনা নিহত

  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

হামাস ইসরায়েলের অভ্যন্তুরে প্রবেশ করে হামলা চালায় গত ৭ অক্টোবর। এরপর অক্টোবরের শেষ দিকে উত্তর গাজা দিয়ে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই অভিযানে অন্তত ১০৫ সেনাকে হারিয়েছে ইসরায়েল। এরমধ্যে ২০ জনই নিহত হয়েছেন নিজেদের মধ্যে ভুলবশত গুলিবিনিময় ও দুর্ঘটনায়। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান পাওয়া গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ভুলবশত নিজেদের দিক থেকে গুলি ও বোমাবর্ষণের কারণে ১৩ জন নিহত হয়েছেন। দুই জন নিহত হয়েছে মিসফায়ারে। একজন মারা গেছেন অনিচ্ছাকৃত বন্দুকযুদ্ধে।তাছাড়া আরও দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন সাজোয়াযানের চাপায়। বাকি দুই জন নিহত হয়েছেন ইসরায়েলের ছোড়া গোলায়।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ হাজারের কাছাকাছি।এর আগে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, যাওয়ার জন্য গাজা স্ট্রিপের কোথাও কোনো নিরাপদ স্থান নেই। কারণ সেখানে ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category