বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

যুক্তরাষ্ট্রের মধ্যাকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৫২ Time View

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের মহড়ার সময়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ হয়েছে। মধ্যাকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষের পর মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজ। পরস্পরের সঙ্গে সজোরে ধাক্কায় গুঁড়িয়ে মাটিতে পড়ে নিমেষেই। ৬ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনা মুহূর্তের সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে উড়োজাহাজের মহাড়ার আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বোমারু বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি বেল পি-৬৩ কিংকোবরা। দুই উড়োজাহাজে ৬ জন ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, তাঁরা সবাই মারা গেছেন|                                                                                                                                                                                 সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, মহড়ার সময় আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি উড়োজাহাজ। সংঘর্ষের পর একটি উড়োজাহাজ ভেঙে নিচে পড়ে যায়। বোয়িংটিও জ্বলন্ত অবস্থায় দূরে গিয়ে ছিটকে পড়ে।

ডালাসের মেয়র এরিক জনসন টুইটারে লিখেছেন, ‘আপনারা সবাই দেখেছেন, আমাদের শহরে উড়োজাহাজ মহড়ার সময়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখনো আমাদের কাছে বিস্তারিত বিবরণ আসেনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category