রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

বিমানবন্দরে আটক শাহরুখ খান

  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ২৭০ Time View

দুবাই থেকে ভারতে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে আটক হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে শনিবার (১২ নভেম্বর)।

খবরে বলা হয়েছে, দেশটির শুল্ক দপ্তর থেকে আটক করা হয়েছে কিং খানকে। এসময় তিনি ব্যক্তিগত বিমানে দুবাই থেকে নিজ দেশ ভারতে ফিরছিলেন।

জানাগেছে, কিং খানের কাছে ১৮ লক্ষ টাকার ঘড়ির খাপ ছিল। ৬ লক্ষ ৮৩ হাজার টাকা দেওয়ার পর ছাড়া হয় তাকে। শাহরুখ ও তার ম্যানেজার পূজা দাদলানিকে আটক করা হয় বহুমূল্য সামগ্রী থাকার কারণে। বিমানবন্দরেই আটক থাকেন কিং খানের বডিগার্ড ও টিমের অন্যান্য সদস্য। এমনিতেই তার দামি ঘড়ি পরার শখ সুবিদিত। তার সংগ্রহে দেশ-বিদেশের বহু দামি ঘড়িও রয়েছে।

জানা গিয়েছে, শারজায় বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখ। সেখান থেকেই শনিবার ফিরছিলেন। বিমানবন্দর সূত্রের জানা যায়, নিয়ম মোতাবেক যা যা করতে হত, তার সবই করেন শাহরুখ। ফলে ছাড়া পেতে খুব দেরি হয়নি কিং খানকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হওয়ার ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি শাহরুখের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category