মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

গাজায় যুদ্ধে ইসরায়েলি মন্ত্রীর ছেলে নিহত

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রী এবং দেশটির সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের ছেলে নিহত হয়েছেন। দেশটির ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা বেনি গান্টস বৃহস্পতিবার আন্তর্জতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স ও সিএনএনের।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফও জানিয়েছে, ইসরায়েলি সরকারের মন্ত্রী গাদি আইজেনকোটের ছেলে গ্যাল মেইর আইজেনকোট (২৫) গাজার উত্তরাঞ্চলে নিহত হয়েছেন।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, মাস্টার সার্জেন্ট গ্যাল মেইর আইজেনকোট ৫৫১তম রিজার্ভ কমান্ডো ব্রিগেডের ৬৯৯তম ব্যাটালিয়নের একজন লড়াকু সেনা। তিনি যুদ্ধে নিহত হয়েছেন।

আইডিএফের জেনারেল স্টাফের প্রধান হিসেবে ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন গ্যালের বাবা। এ ছাড়া তিনি চার দশকের বেশি সময় ইসরায়েলি সেনাবাহিনীতে নিয়োজিত।

গ্যালের নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আমার হৃদয় ভেঙে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category