সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

মদ-কোমল পানীয়তে বেশি করারোপ চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ Time View

মদ ও কোমল পানীয়র উপর অধিক হারে কর বসানোর পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের সব দেশের সরকারের কাছে বিশ্ব স্বাস্থ্যসংস্থার আবেদন, এই কর বসালে অনেক মানুষকে বাঁচানো সম্ভব হবে।

সব দেশের করের হার পরীক্ষা করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার (৫ ডিসেম্বর) জানিয়েছে, এই অস্বাস্থ্যকর পানীয়র উপর করের হার খুবই কম। কিছু ইউরোপীয় দেশে ওয়াইনের উপর তো কোনো করই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, মদ্যপানের কারণে প্রতিবছর ২৬ লাখ মানুষ ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে ৮০ লাখ মানুষ প্রতিবছর মারা যান।

বেশি কর বসালে মানুষ এই সব খাদ্য ও পানীয় খাওয়া কম করে দেবে। তাছাড়া স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়েও প্রচার করতে হবে, মানুষকে সচেতন করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হেলথ প্রমোশন ডিরেক্টর বলেছেন, অস্বাস্থ্যকর খাদ্য-পানীয়র উপর কর বসালে মানুষ স্বাস্থ্যকর খাবার খায়। এর একটা ইতিবাচক প্রভাব সমাজে পড়ে। অসুখ কম হয়। সরকারের রাজস্ব বাড়ে। তা দিয়ে মানুষকে পরিষেবা দেয়া সম্ভব হয়। অ্যালকোহলের উপর বেশি কর বসালে সহিংসতা ও রাস্তায় দুর্ঘটনার সংখ্যাও কমবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৯৪টি দেশের মধ্যে ১০৮টি দেশ চিনি দিয়ে মিষ্টি করা পানীয়র উপর কিছু কর বসিয়েছে। কিন্তু অনেকে আবার পানীয় জলের উপরেও কর বসিয়েছে, যা তারা একেবারেই অনুমোদন করেন না।তাদের মতে, মদের একটা ন্যূনতম দাম ঠিক করে দিতে হবে ও কর বসাতে হবে। তাহলে মদ খাওয়া কমবে, মদের সঙ্গে জড়িত মৃত্যুর সংখ্যা কমবে, সহিংসতা ও ট্রাফিক সংক্রান্ত সমস্যা কমবে। সমীক্ষায় দেখা গেছে, যারা খুব বেশি পান করেন, তাদের সস্তা মদ খাওয়ার প্রবণতা বেশি থাকে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী ডিজি জানিয়েছেন, যত দিন যাচ্ছে, ততই মানুষের মদ কিনে খাওয়ার সামর্থ বাড়ছে। এরজন্যই কর বসানো ও দাম নির্ধারণ করাটা খুবই জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category