বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আগামীকাল থেকে বাংলাদেশে ৪৮ প্রেক্ষাগৃহে চলবে ‘অ্যানিমেল’

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি শুক্রবার (১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। এবার বাংলাদেশে সিনেমাটির মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল বৃস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে।জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘অ্যানিমেল’।

নির্মাতা অনন্য মামুন বলেন, বর্তমানে ৪৮টি হলে ‘অ্যানিমেল’ মুক্তি দেয়া হচ্ছে। সামনে সেটা আরও বাড়তে পারে।
সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পায়।
গত ৩০ নভেম্বর এক ভিডিও বার্তায় অনন্য মামুন জানিয়েছিলেন, ‘আইনগত কোনো জটিলতা নেই। শিগগিরই বাংলাদেশে দেখা যাবে ‘অ্যানিমেল’ সিনেমাটি।’ এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দেন তিনি।
এর আগে সাফটা চুক্তির আওতায় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বাংলাদেশে আমদানি করেছে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা।  
  
উল্লেখ্য, এ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম–এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category