মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

থাইল্যান্ডে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ১৪

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ Time View

থাইল্যান্ডে দক্ষিণাঞ্চলে গাছের সঙ্গে একটি দ্বিতল বাস ধাক্কা লেগে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩২ জন।দেশটির স্থানীয় সময় সোমবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতল বাসটি ব্যাংককের দক্ষিণ বাস টার্মিনাল থেকে ৪৬ জন যাত্রী নিয়ে সোংখলার নাথাভি জেলার উদ্দেশে রওনা দিয়েছিল। এরপর বাসটি প্রচুয়াপ খিরি খান প্রদেশে একটি মহাসড়কে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
 
রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন কোম্পানি এক ‍বিবৃতিতে জানিয়েছে, আহতদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।
 
স্থানীয় পুলিশ বার্তাসংস্থা এএফপিকে বলেছে, নিহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছে কি না, এছাড়াও চালকের পর্যাপ্ত ঘুমের অভাবে  এই দুর্ঘটনা ঘটেছে কি না তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার সর্বোচ্চ। প্রতিবছর দেশটিতে দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়।
 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category