সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮ Time View

যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূতের বিরুদ্ধে কিউবার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে দেশটির বিচার বিভাগ। ম্যানুয়েল রোচা নামের ওই কূটনীতিক সবশেষ বলিভিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার (৪ ডিসেম্বর) ম্যানুয়েল রোচার বিরুদ্ধে আদালতে নথিপত্র উপস্থাপন করা হয়। এ সময় মার্কিন বিচার বিভাগ অভিযোগ করে, ১৯৮১ সাল থেকে কিউবা সরকারের সঙ্গে ‘গোপন কর্মকাণ্ডে’ অংশ নেন রোচা। 

তিনি বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রকে মিথ্যা তথ্য সরবরাহ করেছেন এবং কিউবার গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন বলেও অভিযোগ উঠেছে।

এর আগে, সম্প্রতি ৭৩ বছর বয়সী ম্যানুয়েল রোচাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই তার বিরুদ্ধে তদন্ত করেছে। সাবেক এই রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ফ্লোরিডার মিয়ামি আদালতে।

 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগে ২৫ বছর চাকরি করেছেন ম্যানুয়েল রোচা। এ সময়ে তিনি বলিভিয়া ও আর্জেন্টিনায় রাষ্ট্রদূত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category