সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

আর্জেন্টিনা ব্রিকসে যুক্ত হচ্ছে না

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

ব্রিকসের যুক্ত হওয়ার সুযোগ পেয়েও আর্জেন্টিনা সেখানে যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়না মন্ডিনো। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।নভেম্বর মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন কট্টর ডানপন্থি নেতা জাভিয়ের মিলে। মিলের উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছেন ডায়ানা মন্ডিনো। নির্বাচনে জয়ের পর নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মন্ডিনোকে বেছে নিয়েছেন তিনি। চলতি ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আর্জেন্টিনার নতুন সরকার শপথ গ্রহণ করতে পারে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ডায়ানা মন্ডিনো বলেন, আমরা ব্রিকসে যোগ দেব না।
 এর আগে দেশটির রাজধানী বুয়েনস আইরেসে সাংবাদিকদের কাছে মন্ডিনো উদীয়মান অর্থনীতির এই জোটের গুরুত্ব নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন। এই জোটে আর্জেন্টিনার শীর্ষ দুই বাণিজ্যিক অংশীদার চীন এবং ব্রাজিল সদস্য হিসেবে রয়েছে।
 
গত আগস্টে ব্রিকস সম্মেলনের শেষ দিনে ছয়টি দেশকে এই জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ পাওয়া এসব দেশ হচ্ছে- সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর এবং ইথিওপিয়া।
 শুক্রবার (১ ডিসেম্বর) পৃথক একটি প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, ডানপন্থি প্রেসিডেন্ট মিলের অধীনে আর্জেন্টিনা কখনোই চীনের নেতৃত্বাধীন উদীয়মান জোট ব্রিকসে যোগ দেবে না বলে জানিয়েছেন দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category