বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মামলা থেকে অব্যাহতি পেলেন চিত্রনায়িকা মাহি

  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ Time View

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করার পর যাচাই বাছাই করেন।

এরপর এ এম জুলফিকার হায়াত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে মাহিকে অব্যাহতি দেন। মাহির পাশাপাশি তার স্বামী রাকিব সরকারও অব্যাহতি পেয়েছেন এই মামলা থেকে।
 
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় পুলিশ বাদী হয়ে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে মারধর, চাঁদাবাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
 
ওই মামলায় মাহি ও তার সা্বামী রাকিবের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, প্রতিষ্ঠিত পুলিশ অফিসারের বিরুদ্ধে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অনৈতিক কাজ করেন মাহিয়া ও তার স্বামী রাকিব সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category