বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

ইসরাইলকে গোলান মালভূমি ছাড়তে হবে: জাতিসংঘ

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৮২ Time View

গোলান মালভূমি ছাড়তে হবে ইসরাইলকে। এমনই প্রস্তাব উঠেছে জাতিসংঘে। ইসরাইলকে গোলান মালভূমি ছাড়ার জাতিসংঘের এই প্রস্তাবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভারত, চীনসহ মোট ৯১টি দেশ সমর্থন জানিয়েছে।ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গোলান মালভূমি থেকে ইসরাইলি সেনা সরিয়ে নেয়ার প্রস্তাব পেশ হলে ৯১টি দেশ এই প্রস্তাবে সম্মতি জানিয়েছে। তবে প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার মতো দেশগুলো। ভোটদানে বিরত ছিল ৬২টি দেশ।
১৯৬৭ সাল থেকে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার গোলান মালভূমি অঞ্চলটি ইসরাইলি সেনাদের দখলে রয়েছে। এর আগেও এই ভূখণ্ডে ইসরাইলের পদক্ষেপ নিয়ে নিন্দা প্রস্তাব পেশ হয়েছে জাতিসংঘে। 
 
মঙ্গলবার ফের ইসরাইলি দখলদারির বিরুদ্ধে প্রস্তাব পেশ করা হয়। সেখানে বলা হয়, নিরাপত্তা পরিষদের নিয়ম লঙ্ঘন করছে ইসরাইল। গোলান মালভূমি এলাকায় নিজেদের আইন ও শাসন চাপিয়ে দিয়েছে নেতানিয়াহুর দেশ। এতে ওই এলাকার শান্তি নষ্ট হচ্ছে। 
 
মিশরের আনা এই প্রস্তাবে স্বভাবতই বিরোধিতা করেছে ইসরাইল। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াও এই প্রস্তাবের বিরোধিতা করেছে। অন্যদিকে ফ্রান্স, জার্মানি, জাপান, ইউক্রেনের মতো দেশগুলো ভোটদানে বিরত থাকে।
ভারত ও চীন ছাড়াও ইরান, ইরাক, লেবাননসহ ৯১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category