সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

গাজা যুদ্ধের ‘মূল লক্ষ্য’ জানালেন নেতানিয়াহু

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০১ Time View

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আলোচনার মধ্যেই হামাসকে নির্মূল করতে গাজায় আবারও সামরিক অভিযান চালানোর কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে নির্মূল করাই গাজা যুদ্ধের ‘প্রধান লক্ষ্য’ বলে জানিয়েছেন তিনি।বুধবার (২৯ নভেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, যুদ্ধের মূল লক্ষ্যই গাজার শাসক গোষ্ঠী হামাসকে নির্মূল করা ও ৭ অক্টোবর হামাস যেসব ইসরাইলি নাগরিককে বন্দি করে নিয়ে গেছে তাদের ফিরিয়ে আনা।

তিনি আরও বলেন, ‘গাজা উপত্যকা যেন ইসরাইলের জন্য আর কখনো হুমকি না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করাও যুদ্ধের অন্যতম লক্ষ্য।’
 
ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই আমি একটা প্রশ্ন শুনছি- বন্দিরা মুক্তি পেলে কি ইসরাইল যুদ্ধ বন্ধ করে দিবে? আমার উত্তর ‘‘না’’। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে সরে আসার কোনো উপায় নেই।’
 
গত ২৪ নভেম্বর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে এর মেয়াদ আরও দুদিন বাড়ানো হয়। বুধবার (২৯ নভেম্বর) বর্ধিত যুদ্ধবিরতির ষষ্ঠ দিন চুক্তি অনুযায়ী ১৬ জন জিম্মিকে মুক্তি দেয় হামাস। এর বিনিময়ে কারাগার থেকে ৩০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করেছে ইসরাইল। 
যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ছয় দফায় মোট ৯৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে, বুধবার রাতে মুক্তি পাওয়া ৩০ জনসহ ছয় দিনে ২১০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ।
 
এদিকে, যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক মিনিট আগে এর মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়িয়েছে উভয় পক্ষ। আলাদা বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে হামাস ও ইসরাইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category