বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আজ চরকিতে দেখা যাবে তিশা-ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০৪ Time View

স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ১২টি ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করছেন চরকি অরিজিনাল ফিল্ম। আর এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এই প্রজেক্টের ২টি সিনেমা নির্মাণ করছেন তিনি নিজেই। এগুলো হলো: ‘মনোগামী’ ও ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় মুক্তি পাচ্ছে এই প্রজেক্টের প্রথম সিনেমা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’।

জানা গেছে, এই সিনেমা তিশা-ফারুকী দম্পতির জন্য অনেকগুলো ‘প্রথম’ এর একটি সমন্বয়। তিশার কথায়, ‘সন্তান হওয়ার পর আমার (তিশা) প্রথম কাজ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। একজন লেখিকা হিসেবে আমার প্রথম লেখা। মেয়ে ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়। এক কথায় এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে আমাদের। আর যেকোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল।’
  
সিনেমা বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এই ছবিটা আসলে ‘লাভ লেটার টু আওয়ার ডটার ইলহাম’! অথবা সকল মেয়ের উদ্দেশেই তার মায়ের লাভ লেটার, বাবার লাভ লেটার।”
 
এ নির্মাতা আরও বলেন, ‘পঁচিশ বছর ধরে কাজ করছি। নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। কোনোটা বেশি, কোনোটা হয়তো কম। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি–এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়।’
 সিনেমাটি প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টটা আমরা যখন ঘোষণা করি তখন দর্শকের জন্য এটা অনেক বড় প্রতিশ্রুতি ছিল। সেখান থেকেই প্রথম ছবির প্রতি দর্শকের প্রত্যাশা যেমন বেশি একই সাথে আমাদের আয়োজনও বেশ বড়। এখন সিনেমা মুক্তির পর দর্শক বিবেচনা করবে সব। তবে আমি আশা করি, এই যে সব প্রথমের সম্মিলন হয়েছে এই সিনেমায়, সেটা দর্শকের জন্য চমকপ্রদ হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category