বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

বিনামূল্যে পর্যটন ভিসা চালু করল শ্রীলঙ্কা, তালিকায় ৭ দেশ

  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

পর্যটনখাত সমৃদ্ধ করতে বিশ্বের সাত দেশের নাগরিকদের বিনামূলে পর্যটন ভিসা দেয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে শ্রীলঙ্কা।দেশটির ইমিগ্রেশন বিভাগ তাৎক্ষণিকভাবে বিনামূল্যে পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড।

 এর আগে, ৭টি দেশের ভ্রমণকারীদের বিনামূল্যে ভিসা দেয়ার প্রস্তাবে অনুমোদনের কথা জানায় শ্রীলঙ্কা। গত ২৪ অক্টোবর এ তথ্য জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি। 

 
তিনি আরও জানান, বিনামূল্যের ভিসা কার্যক্রম একটি পাইলট প্রকল্প হিসেবে অবিলম্বে শুরু হয়েছে এবং ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত চলবে। 
 দেশটিতে আরও বেশি পর্যটক আকৃষ্ট করাই এই পদক্ষেপের উদ্দেশ্য বলে জানিয়েছে শ্রীলঙ্কার পর্যটন মন্ত্রণালয়। 
 মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী বছরগুলোতে শ্রীলঙ্কায় আগত পর্যটকের সংখ্যা ৫০ লাখে উন্নীত করার আশা করা হচ্ছে।
নতুন পদক্ষেপের মাধ্যমে ভ্রমণকারীদের ভিসা পাওয়ার জন্য অর্থ এবং সময় সাশ্রয় হবে বলেও জানিয়েছে শ্রীলঙ্কা সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category