বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

দেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না: প্রধানমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৩৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে ষড়যন্ত্র করলেও বাংলাদেশের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার যুবলীগের মহাসমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তিনি মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন।

আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ মহাসমাবেশের উদ্বোধন করেন  শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশস্থলে পৌঁছালে তাঁকে স্বাগত জানান যুবলীগের নেতা-কর্মীরা। আজ বেলা পৌনে তিনটার দিকে তিনি মহাসমাবেশের উদ্বোধন করেনউদ্বোধনীতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলন করা হয় দলীয় পতাকা। এ ছাড়া বেলুন ও পায়রা ওড়ানো হয়।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলমাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে যুবলীগের কর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। করোনাকালে যুবলীগের কর্মীরা যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন, সে জন্য তাঁদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।যুবলীগের মহাসমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতা-কর্মীদের ঢল নামে। নেতা-কর্মীরা নীল, সবুজ, হলুদসহ নানা রঙের টি-শার্ট ও টুপি পরে মহাসমাবেশে এসেছেন।                                                                                                                                                যুবলীগের মহাসমাবেশ কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category