দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসন মনোনীত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করা হয়।
এসময় ৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান চুন্নু
ফেনী : ১ : শাহরিয়ার ইকবাল, নারায়ণগঞ্জ-৫ : সেলিম ওসমান, দিনাজপুর-১ : শাহিনুর ইসলাম, দিনাজপুর-৫ : নুরুল ইসলাম, রংপুর-২ : আনিসুল ইসলাম মণ্ডল, বগুড়া-১ : গোলাম মোস্তফা, নওগাঁ- ১ : আকবর আলী কালু, নওগাঁ-৫ : ইফতারুল ইসলাম বকুল, রাজশাহী-৫ : আবুল হোসেন, নাটোর-৪ : আলাউদ্দিন মৃধা।
উল্লেখ্য নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির মনোনয়নপত্র বিক্রি চলে ২৪ নভেম্বর পর্যন্ত। এই সময়ে ১ হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন।