বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

গুজরাটে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৬৯ Time View

ভারতের গুজরাটে বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ নভেম্বর) রাজ্যটিতে অমৌসুমি বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

 প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৬ নভেম্বর) ভারতের গুজরাট রাজ্যে আকস্মিক বৃষ্টিপাতের মধ্যেই বজ্রপাত হয়েছে। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
 
স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এসিইওসি) জানিয়েছে, রোববার গুজরাটের ২৫২ টি মহকুমার মধ্যে ২৩৪ টির বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে সুরাট, সুরেন্দ্রনগর, খেদা, তাপি, ভরুচ এবং আমরেলি জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। এসব জেলায় মাত্র ১৬ ঘণ্টায় ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত ‍বৃষ্টি হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) তথ্যানুসারে, সোমবার বৃষ্টিপাত কমবে বলে আশা করা যাচ্ছে। 
 এই ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘গুজরাটের বিভিন্ন শহরে খারাপ আবহাওয়া এবং বজ্রপাতের কারণে অনেক মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই ট্র্যাজেডিতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি অপূরণীয় ক্ষতির জন্য আমি গভীর শোক প্রকাশ করছি।’
 
এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি বলেন, ‘স্থানীয় প্রশাসন ত্রাণের জন্য কাজ করছেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category