বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’ ওয়াশিংটনের আক্রমণের জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

টেকনাফে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৬৮ Time View

কক্সবাজার টেকনাফের সাবরাং সীমান্তে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আজ সোমবার ভোরে এসব ইয়াবা জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ আলুগোলা ¯স্লুইস গেট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।
ওই তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল এলাকায় কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়িবাঁধের আড়াল নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে।

তিনি আরো জানান, ২৭ নভেম্বর (সোমবার) আনুমানিক ভোর ৫টার মিনিটের দিকে টহলদল লুঙ্গি পড়া তিন ব্যক্তিকে কয়েকটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তে শূন্যলাইন অতিক্রম করে আলুগোলা স্লুইস গেটের দিকে আসতে দেখে।

তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আগে থেকেই কৌশলগত অবস্থানে থাকা টহলদল তাদের চ্যালেঞ্জ করলে তারা দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই দ্রুত দৌড়ে পালানোর সময় তাদের মাথায় থাকা প্লাস্টিকের বস্তাগুলো মাটিতে পড়ে যায় এবং চোরাকারবারিরা নাফ নদীর পাশে গ্রামে ঢুকে পড়ে।

টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে অভিযান পরিচালনা করে চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা উদ্ধারের বিষয় উল্লেখ করে তিনি জানান, উদ্ধারকৃত বস্তার ভেতর থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
টহলদল কর্তৃক পরে উক্ত এলাকায় সকাল ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোনো চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারিদের শনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category