রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

নৌকায় জায়গা হলো না যেসব তারকার

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৯৫ Time View

নৌকার টিকিট নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অনেক তারকা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সেই তালিকা থেকে ঝরে পড়ছেন অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই। মনোনয়ন ফরম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা।

রোববার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেন।যেখানে পুরাতনদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীতশিল্পী মমতাজ। আর নতুন তারকাদের মধ্যে যুক্ত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তা ছাড়া আর কেউ মনোনয়ন পাননি।

মনোনয়নবঞ্চিত শিল্পীরা হলেন— মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩), শাকিল খান (বাগেরহাট-৩), মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিদ্দিকুর রহমান (টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭), কণ্ঠশিল্পী এসডি রুবেল (ঢাকা-৮), শামসুন্নাহার সিমলা (ঝিনাইদহ-১), অভিনেত্রী রোকেয়া প্রাচী (ফেনী-৩) ও শমী কায়সার (ফেনী-৩)। এসব আসনে অন্যদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসুম পারভেজ রুবেলের জায়গায় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন। শাকিল খানের বিপরীতে মনোনয়ন পেয়েছেন হাবিবুন নাহার। মাহিয়া মাহির জায়গায় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান। সিদ্দিকুর রহমানের দুটি আসনের জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবদুর রাজ্জাক ও মোহাম্মদ আলী আরাফাত।

এসডি রুবেলের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শামসুন্নাহার সিমলার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই। রোকেয়া প্রাচী ও শমী কায়সারের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category