সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের গাড়িতে ইসরাইলি গোলা

  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৮০ Time View

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরাইলি গোলা আঘাত হেনেছে। শনিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন (ইউনিফিল) জানায়, দুপুর ১২টার দিকে আইতারুনের আশপাশে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি টহল গাড়িতে ইসরাইলি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা আঘাত হেনেছে।

 

 
ইসরাইল এবং লেবাননের মধ্যকার সীমান্তে ‘তুলনামূলক স্থিতিশীল অবস্থার সময় এই ঘটনাটি ঘটেছে’ বলে জানানো হয়েছে।
 ইউনিফিল জানিয়েছে, তারা হামলার এসব ঘটনা তদন্ত করছে।
 
লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী আরও বলেছে, ‘আমরা শান্তিরক্ষীদের সুরক্ষার জন্য এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করছেন এমন পুরুষ ও নারীদের ঝুঁকির মধ্যে ফেলা এড়ানোর বিষয়টি দায়বদ্ধ সকল পক্ষকে দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দিচ্ছি।’
 
গত শুক্রবার (২৪ নভেম্বর)  ইসরাইল ও হামাসের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি শুরু হয়। পরে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরাইল যদি শান্ত থাকে তাহলে ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও যুদ্ধবিরতি মেনে চলবে।
 
এর আগে গত মাসে লেবানন-ইসরাইল সীমান্তের হাউলা গ্রামের কাছে নাকুরায় ইউনিফিলের সদর দফতরে তাদের ঘাঁটিতে গোলার আঘাতের পর তাদের একজন সদস্য আহত হন বলে জানিয়েছিল লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category