বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

চট্টগ্রামে ৬ তলা ভবন হেলে পড়েছে

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৯১ Time View

চট্টগ্রাম নগরের রৌফাবাদ হাউজিং সোসাইটি এলাকায় একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। ভবনটি পার্শ্ববর্তী একটি পাঁচতলা ভবনের সঙ্গে গিয়ে ঠেকেছে।

এ তথ্য নিশ্চিত করছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, সন্ধ্যায় বায়েজিদ রৌফাবাদে একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে ৩টি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভবনে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। স্থানীয় থানার সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।

শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হেলে পড়া ভবনের পাশ দিয়ে সিটি কর্পোরেশনের একটি নালা খনন করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভবনটি হেলে পড়েছে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র অফিসার মো. কামরুজ্জামান বলেন, খোরশেদ ম্যানসন নামে ভবনটি হেলে পড়ে পার্শ্ববর্তী একটি  ভবনের সঙ্গে ঠেকেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আমরা ভবনটিসহ আশেপাশের ভবনের লোকজনকে নিরাপদে সরিয়ে দিয়েছি। হেলে পড়া ভবনটির পাশে নালা খননের কাজ চলছে। ধারণা করা হচ্ছে, এ কারণে ভবনটি হেলে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category