সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

মোদি স্টেডিয়ামে ফাইনাল হওয়ায় হেরেছে ভারত: মমতা

  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৮৫ Time View

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল খেলার কারণেই ভারতীয় দল হেরেছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। একই সঙ্গে মমতার বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ভারত। প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও এই হার মেনে নিতে পারছেন না ভারতীয়রা। এমনকি এ নিয়ে রাজনৈতিক লড়াইও শুরু হয়েছে।

 বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নির্বাচিত নিজ দলের জনপ্রতিনিধিদের নিয়ে সমাবেশের আয়োজন করে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হলে এভাবে হারতো না টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদি স্টেডিয়ামের খেলা হওয়ার কারণেই এই পরাজয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category