বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই, চিকিৎসা অপ্রতুল

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৭১ Time View

বরিশাল বিভাগে ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়ছেই। আক্রান্তের হার বাড়তে থাকায় উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও সে অনুযায়ী চিকিৎসাসুবিধা বাড়ছে না। বিভাগের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড চালু করা যায়নি।

একই সঙ্গে বিভাগের কোনো হাসপাতালে প্লাটিলেট সেল সেপারেটর যন্ত্র না থাকায় এসব রোগীকে ঢাকায় পাঠাতে হচ্ছে। এতে মারাত্মক ঝুঁকিতে আছে দক্ষিণাঞ্চলের আটটি সরকারি হাসপাতালের ডেঙ্গু রোগীরা।বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মো. সগির হোসেন জানান, তাঁর ছোট ভাই ডেঙ্গু জ্বর নিয়ে ১ নভেম্বর বরগুনা সদর হাসপাতালে ভর্তি হন। তাঁর ভাইয়ের প্লাটিলেট প্রথমে আড়াই লাখ ছিল। এরপর তা কমে ২৯ হাজারে পৌঁছায়। পরে জরুরি ভিত্তিতে তাঁর ভাইকে বরিশালে আনার প্রস্তুতি নেন। কিন্তু বরিশালে প্লাটিলেট সেল সেপারেটর মেশিন না থাকায় তিনি আর ঝুঁকি নিতে চাননি। সরাসরি ঢাকায় নিয়ে যান। সগির হোসেন বলেন, বরিশালে এই সুবিধা থাকলেও ভোগান্তি ও ব্যয় কমত। এখন দ্বিগুণের বেশি অর্থ গুনতে হচ্ছে তাঁদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category