সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ছয় দেশের নাগরিকদের ভিসা-ফ্রি প্রবেশের ঘোষণা চীনের

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮৯ Time View

ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ ছয় দেশের নাগরিকদের ভিসা-ফ্রি প্রবেশ সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। শুক্রবার (২৪ নভেম্বর) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ ঘোষণা দেন। করোনা মহামারি বিধ্বস্ত পর্যটন শিল্প চাঙ্গা করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন মতে, ফ্রান্স, জার্মানি ও ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসা প্রয়োজন হবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ১ ডিসেম্বর থেকে ভিসা-ফ্রি সুবিধা চালু হবে। চলবে আগামী বছরের অর্থাৎ ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

সাধারণ পাসপোর্টধারী ব্যক্তি যারা পর্যটন, ব্যবসা, আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ কিম্বা ভ্রমণের জন্য চীনে আসবেন তারা সর্বোচ্চ ১৫ দিন অবস্থান করতে পারবেন। মুখপাত্র আরও জানান, এ উদ্যোগ চীনের উন্নয়ন ও উন্মুক্ত পরিবেশের প্রচারে সাহায্য করবে।
  
বর্তমানে বেশিরভাগ ভ্রমণকারীকেই চীনে প্রবেশের ক্ষেত্রে ভিসা নিতে হয়। ব্যতিক্রমী হিসেবে সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের নাগরিকেরা ব্যবসা, পর্যটন, পারিবারিক ভ্রমণ ও ট্রানজিটের জন্য প্রবেশ করতে পারেন দেশটিতে। অবশ্য ১৫ দিনের বেশি অবস্থান করার সুযোগ নেই।
 
কভিড-১৯ মহামারিরর কারণে তিন বছরের বেশি সময় সীমানা বন্ধ রাখার পর গত মার্চে বিদেশীদের জন্য চীনের দরজা পুরোপুরি খুলেছে। এর আগে গত ডিসেম্বরে কিছু বিধি শিথিল করে।মহামারির আগে প্রতি বছর কোটি কোটি আন্তর্জাতিক ভ্রমণার্থী চীনে প্রবেশ করতেন। তবে জিরো-কভিড নীতি ভ্রমণের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বড়সড় প্রভাব ফেলে। এতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category