বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

জামিন পেলেন বিএনপি নেতা এ্যানি

  • Update Time : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৮২ Time View

পুলিশের কাজে বাধাদানের অভিযোগে চার বছর আগে পল্টন থানায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন। তবে, তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তার উপস্থিতিতে স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবীরা। অন্যদিকে, জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত ১০ হাজার টাকা বন্ডে এ্যানির স্থায়ী জামিন মঞ্জুর করেন।

এ্যানির জামিনের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট মহিউদ্দিন চৌধুরী বলেন, এ মামলার এজাহারে শহিদ উদ্দিন চৌধুরীর নাম ছিল না। এজাহারভুক্ত আসামি ছিলেন ৩৯ জন। তবে, চার্জশিটের সময় ৪০ নম্বর আসামি হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ মামলায় তিনি আগে অস্থায়ী জামিনে ছিলেন। আজ আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি মুক্তি পাচ্ছেন না।

এর আগে গত ২৬ অক্টোবর এ্যানিকে অ্যাম্বুলেন্সে করে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার আদেশ দেন আদালত। আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ নির্দেশ দেন। এদিন আসামি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ওপেন হার্ট সার্জারির রোগী উল্লেখ করে কারাবিধি অনুযায়ী তাকে অ্যাম্বুলেন্সে করে আদালতে আনা-নেওয়ার জন্য আবেদন করেন তার আইনজীবীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category