বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Title :
নারী সমাজ জামায়াতে ইসলামীকে প্রত্যাখ্যান করবে: দুলু পেশাদারিত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়েই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে: আনসার মহাপরিচালক বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি: ডা. জুবাইদা রহমান জামায়াতের ইশতেহার ঘোষণা, ২৬ বিষয় অগ্রাধিকার গুপ্ত সংগঠনের নেতারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান ভারতের হস্তক্ষেপ ও ভোট কারচুপির ছক: নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারির আগে শেরপুর-৩ আসনে নতুন তফসিল নয়: ইসি ১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বরিশালে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল সন্তান গর্ভে আসার দুই থেকে আড়াই বছর মায়েদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টা করা হবে: জামায়াত আমির

তানজিন তিশা ইস্যুতে নতুন মোড়!

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার বক্তব্য ও ওদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে সরব হয়েছেন বিনোদন সাংবাদিকরা। এবার তিশার ওই আচরণের জন্য ডিরেক্টরস গিল্ডের প্রতি আহ্বান জানালেন গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। ওই সমাবেশে তিশাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয় ক্ষমা চাওয়ার জন্য।

এবার গণমাধ্যমকর্মীরা অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তানজিন তিশাকে সব ধরনের নির্মাণকাজ থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন ডিরেক্টরস গিল্ডের প্রতি।
 আজ বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানান গণমাধ্যমকর্মীরা। তারা বলেন, তানজিন তিশা যতদিন পর্যন্ত নিঃশর্ত ক্ষমা না চায় ও ভবিষ্যতে এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ  আচরণ করবে না বলে অঙ্গীকার প্রদান করে; ততদিন পর্যন্ত আপনারা ( ডিরেক্টরস গিল্ড) তাকে নিয়ে সব ধরনের নির্মাণ থেকে বিরত থাকবেন বলে আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান।
 
তারা আরও বলেন, গণমাধ্যমকর্মী ও নির্মাতারা একে অপরের পরিপূরক বলে শিল্পী ও সাংবাদিক দ্বন্দ্বের এই দুঃসময়ে আপনারা গণমাধ্যমকর্মীদের যৌক্তিক দাবির সাথে সহমত প্রকাশ করে আমাদের সাথে থাকবেন বলে প্রত্যাশা করছি।
 
বিবৃতিতে সচেতন গণমাধ্যমকর্মীরা হলেন: আহমেদ তেপান্ত, কামরুল হাসান দর্পণ (দৈনিক ইনকিলাব), মঈন আবদুল্লাহ (দৈনিক আমাদের সময়), আলাউদ্দিন মাজিদ (বাংলাদেশ প্রতিদিন), ইমরুল শাহেদ (আমাদের অর্থনীতি), সাইফ আলী (আজকের সংবাদ), এম এস রানা (আজকের পত্রিকা), গোলাম মুজতবা ধ্রুব (এফএনএস), বুলবন (নিউ নেশন), আলী আফতাব ভূঁইয়া (দেশ টিভি), জাহাঙ্গীর বিপ্লব (দৈনিক যায়যায়দিন), সাজু আহমেদ (দৈনিক যায়যায়দিন), রাশেদ হক (একাত্তর টিভি), ডি এ সৌর (ডিবিসি টেলিভিশন), নিথর মাহবুব  (দৈনিক সংবাদ), এমদাদুল হক মিল্টন (দৈনিক সমকাল), মীর সামি (দৈনিক সমকাল), কুদরত উল্লাহ (আরটিভি অনলাইন), জাহিদ হোসেন (ডেইলি সান), রকিব হোসেন (খোলা কাগজ), আহমেদ জামান শিমুল (সারাবাংলা.নেট), নিশা মাহমুদা (প্রতিদিনের বাংলাদেশ), ফাতেমা কাউসার (নিউজটোয়েন্টিফোর টেলিভিশন), রিয়েল তন্ময় ( দৈনিক ইনকিলাব), লিটন মাহমুদ (ঢাকা টাইমস)।
 
আরও ছিলেন দেলোয়ার হোসেন বাদল (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), দীপা ঘোষ রিতা (প্রেস এক্সপ্রেস), সালেকুজ্জামান রাজীব ( ব্রেকিং নিউজ), ইমু চৌধুরী (সংবাদ পরিক্রমা), আশরাফুল ইসলাম ইমন (বীকনবাংলা.কম), নাহিদ রিয়াসাত (নিউ এইজ), আহমেদ সাব্বির রোমিও (দৈনিক আজকের সংবাদ), মোস্তফা মতিহার (বাংলাদেশ প্রতিদিন), আবুল কালাম (নয়া দিগন্ত), আলমগীর কবির (ঢাকা পোস্ট), নাজমুল তালুকদার (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), আসিফ আলম (আরটিভি অনলাইন), আল কাছির (সময় টিভি), মহিব আল হাসান (সময় টিভি), নাজমুল আলম রানা (চ্যানেল ২৪), মাকসুদুল হক ইমু (চ্যানেল ২৪), আহমেদ তাওকীর (যমুনা টিভি), বুলবুল আহমেদ জয় (একাত্তর টিভি), সৌর বাপ্পা (ডিবিসি), সাদিয়া ন্যান্সি (এটিএন নিউজ), রেজওয়ান মাসুম (নেক্সাস টিভি) প্রমুখ।
 
উল্লেখ্য, সংবাদ সংক্রান্ত বিষয়ে সম্প্রতি একজন গণমাধ্যমকর্মী তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেয়ার হুমকি দেন তানজিন তিশা। এ বিষয়টি দেশে নানা বিতর্ক ও সমালোচনার জন্ম দিলে গণমাধ্যমকর্মীরা অভিনেত্রী তানজিন তিশার বিপক্ষে অবস্থান নেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category