বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

মধ্যরাতে শাকিবের পূবাইলের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২৬৫ Time View

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পূবাইলের বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দিয়েছে। এমনটাই জানা গেছে শাকিবের ঘনিষ্ঠসূত্রে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ‘জান্নাত’ নামের ওই শুটিং বাড়িতে হানা দেয় কয়েকজন দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে জানতে চাইলে রাত ২টা নাগাদ পূবাইল থানার ওসি জাহিদুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, স্থানীয়রা খবর দিলে দুর্বৃত্তদের হামলার ব্যাপারে খোঁজ নিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি।

“এখনও আসল ঘটনা জানা যায়নি। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছি,” বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

শাকিব খানের বিলাসবহুল শুটিং বাড়ি ‘জান্নাত’। গত কয়েক বছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওর শুটিং হচ্ছে।

জানা যায়, ওই শুটিং বাড়িতে মূল্যবান আসবাবপত্র রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category