বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

প্রবাসে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির

  • Update Time : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১০০ Time View

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে প্রবাসেও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি। বাংলাদেশের চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ এ কথা বলেন।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি এডভোকেট জামাল আহমেদ জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ার হোসেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপি সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আনোয়ারুল ইসলাম ও মোশারফ সবুজের যৌথ পরিচালনায় উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতা আবদুস সবুর, গিয়াস উদ্দিন, ফারুক চৌধুরী শাহআলম, সফিক রহমান দুলাল, মুক্তিযোদ্ধা মো. সেলিম, শরিফ লস্কর, ফারুক হোসেন মজুমদার সাইফুল ইসলাম, মাকসুদুল হক চৌধুরী, সাইফুর খান হারুন, মো. খোরশেদ আলম, নুর আলম, জাহাঙ্গীর  সোহরাওয়াদী, মো. সুরুজ্জামান, মোস্তাক আহাম্মেদ, মাখলুকুর রহমান, মো. মনিরুল ইসলাম, মো. তওহিদ, আহম্মেদ সোহেল, রাসেদ রহমান, ম ম জসিম, শাহাদত হোসেন রাজুসহ অনেকেই।

মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন বলেন, ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আওয়ামী লীগ ফের একতরফা নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষ করেছে। যদিও নির্বাচন নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো তাদের অসন্তোষের কথা বারবার জানিয়েছে। ক্ষমতায় থেকে একতরফা নির্বাচন করতে সরকার এখন প্রশাসন-রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগাচ্ছে। বিশেষ করে পুলিশ ক্ষমতাসীনদের খায়েশ পূরণে অতিরিক্ত বল প্রয়োগ করছে। তারা বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার-নিপীড়ন অব্যাহত রেখেছে। তবে অনতিবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ ও বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে। তা না যুক্তরাষ্ট্র সহ প্রবাসে বিএনপি নেতাকর্মীরা লাগাতার কর্মসূচি পালনে বাধ্য হবে

তিনি অবিলম্বে সরকারকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। তা না দেশের জনগণ ও বিদেশিদের পরামর্শ-প্রস্তাব উপেক্ষা করে একপক্ষীয় নির্বাচন করা দেশবাসীর জন্য অশনি সংকেত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category