বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

ইসরায়েলী হামলায় নিহত ফিলিস্তিনিদের স্বরণে প্রদীপ প্রজ্বলন

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৭১ Time View

গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশে রাজনীতির নামে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে ফেনীতে প্রদীপ প্রজ্বলন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে আয়োজিত  প্রদীপ প্রজ্বলন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জোটের জেলা ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ হোসেন বাবলু।

জেলা শাখার সাধারণ সম্পাদক সমর দেব নাথের সঞ্চালনায় প্রদীব প্রজ্বলনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন

বক্তব্য রাখেন জোটের সহ সভাপতি ও আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র ফেনীর সভাপতি কবি মঞ্জুর তাজিম, সংলাপ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ন নাগ, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠনের পরিচালক পৃথ্বীরাজ চক্রবর্তী ও বিধান চন্দ্র শীল, ফেনী থিয়েটারের সদস্য সচিব আনোয়ার হোসেন রাজু, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম।

এছাড়া ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, আমন্ত্রন সাংস্কৃতিক একাডেমীর সভাপতি মো. শাহ আলম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ফেনী জেলা শাখার সভাপতি দিলু সরকার, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফেনীর সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী, ফেনী সাহিত্য সভার আহ্বায়ক শাবিহ মাহমুদ,  জাগরণী সাংস্কৃতিক একাডেমী সাধারণ সম্পাদক রাজীব দাস বাবলু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফিরোজ মামুন, ফেনী সদর শাখার সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

প্রদীব প্রজ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আর্য সাংস্কৃতিক কেন্দ্র, উদয়ন সাংস্কৃতিক কেন্দ্র, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্র, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্র, পঞ্চবটি সাংস্কৃতিক সংগঠন, জাগরণী সাংস্কৃতিক একাডেমী, ফেনী থিয়েটার, সংলাপ নাট্যগোষ্ঠী, সুবচন নাট্য দল, পায়রা শিশু কিশোর সংগঠন।

এবং সঙ্গীত শিক্ষার্থী সম্মেলন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, আমন্ত্রন সাংস্কৃতিক কেন্দ্র, সংগীত নিকেতন, নজরুল একাডেমী পরশুরাম ও ফুলগাজী উপজেলা, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা ও সদর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রবীন্দ্র সাংস্কৃতিক কেন্দ্র, ফেনী সাহিত্য সভা, সাহিত্য সংগঠন বলপয়েন্ট, ফেনী আর্ট স্কুলসহ প্রায় ২৫ টি সংগঠন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ, শিল্পীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category