বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নির্বাচনে ভোট পর্যবেক্ষণে আগ্রহী ১২ দেশ ও ৪ সংস্থা

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট পর্যবেক্ষণ করতে ইতোমধ্যে ১২টি দেশ এবং চারটি সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া আগ্রহী আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়িয়ে ৭ ডিসেম্বর করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইতোমধ্যে বিশ্বের ১২টি দেশ এবং চারটি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসার কথা ইসিকে জানিয়েছে বলে জানান অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলো সময় বাড়ানোর আবেদন করেছিল। তাদের আবেদনের সুপারিশ কমিশনে উপস্থাপন করেছিলাম, কমিশন তা অনুমোদন করেছে। বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের জন্য এই সময় বৃদ্ধি করে ৭ ডিসেম্বর করা হয়েছে।

এই কর্মকর্তা জানান, আন্তর্জাতিক পর্যবেক্ষক নীতিমালা অনুযায়ী যেকোনো সংস্থা বা ব্যক্তি নির্ধারিত পদ্ধতিতে ইসির ওয়েবসাইটে দেওয়া ফরম পূরণ করে এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে। কোনো ধরনের তথ্য জানার দরকার হলে ইসিতে যোগাযোগ করতে পারবে।

এখন পর্যন্ত দেশ হিসেবে ১২টি দেশের বিভিন্ন পর্যবেক্ষকের আবেদন পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সংস্থা হিসেবে চারটি সংস্থার আবেদন পেয়েছি। তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণে আসার সম্মতি জানিয়েছে। সংখ্যা হিসেবে বিবেচনা করলে ৩০ থেকে ৩২। তবে এই সংখ্যা সামনে বাড়তে পারে। চারটি সংস্থার মধ্যে আফ্রিকান ইলেকটোরাল থেকে ১১ জন, সাউথ এশিয়ান ডেভলপমেন্ট ফোরামের চারজন, আইআরআইর পাঁচজন এবং ইইউ থেকে চারজন নির্বাচন পর্যবেক্ষণে আসবে।

অতীতের তুলনায় পর্যবেক্ষণে সাড়া মিলেছে কি? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ভালো সাড়া পেয়েছি। ব্যক্তি হিসেবে ও সংস্থা হিসেবে আমাদের নির্বাচন পর্যবেক্ষণে অনেকে আসবে। ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কাছে আবেদন আহ্বানের সময় বৃদ্ধির বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন কোন দেশ পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে সেটা জানাননি ইসির অতিরিক্ত সচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category