বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

ল্যাবে তৈরি খাবার নিষিদ্ধ করলো ইতালি

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৭৮ Time View

বিশ্বের প্রথম দেশ হিসেবে ল্যাবে উৎপাদিত মাংস-মাছ ও দুধের ব্যবহার, বিক্রি, আমদানি ও রপ্তানি নিষিদ্ধ করেছে ইউরোপের দেশ ইতালি। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির চেম্বার অব ডেপুটিজ এই বিলটি অনুমোদন করেছে।

বিলটির পক্ষে ১৫৯ ভোটের বিপরীতে বিপক্ষে ছিল মাত্র ৫৩ ভোট। অর্থাৎ ইতালিয়ান সিনেটে যাওয়ার আগেই বিলটি পাস হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সোমবার (২০ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নতুন আইন লঙ্ঘন করলে কোনো কারখানা কিংবা প্রতিষ্ঠানকে দেড় লাখ ইউরো বা ১ লাখ ৬৭ হাজার ৭০০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। তাছাড়া তিন বছরের জন্য সরকারি তহবিল পাওয়ার অধিকার হারানোর পাশাপাশি ওই কারখানা বা প্রতিষ্ঠান বন্ধও হয়ে যেতে পারে।

দেশটির কৃষিমন্ত্রীর জন্য আইনটি পাস হওয়া বড় ধরনের বিজয় বলে জানিয়েছে রয়টার্স। কারণ বছরখানেক আগে থেকেই তিনি কৃত্রিম খাবারের বিরুদ্ধে জোরালো প্রচার শুরু করেন। তাকে সমর্থনের জন্য তিনি আইনপ্রণেতাদের ধন্যবাদ জানান।

নতুন বিলের বিষয়ে ইতালির কৃষিমন্ত্রী ললোব্রিগিদা বলেছেন, এটি মানবদেহের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ইতালির উৎপাদন ব্যবস্থা, হাজার হাজার চাকরি, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করবে।

এদিকে, ইতালির কৃষকরা এই পদক্ষেপের প্রশংসা করলেও, কিছু প্রাণী ও পরিবেশবাদী সংগঠন এর ঘোর বিরোধীতা করেছে। এসব সংগঠন পরীক্ষাগারে তৈরি খাবারকে কার্বন নির্গমন, খাদ্য সুরক্ষা ও পরিবেশকে রক্ষা করাসহ নানা সমস্যার সমাধান হিসেবে দেখে। সংগঠনগুলোর দাবি, এই বিলটি তাদের জন্য বিশাল বড় একটি ধাক্কা।

তবে বিলের প্রতিক্রিয়ায় ইউরোপের গুড-ফুড ইনস্টিটিউট থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই বিল ইতালীয়দের বলে দেয় যে, তারা কী খেতে পারবে, আর কী খেতে পারবে না। এটি পাসের ইতালিকে একটি নতুন চাকরি সৃষ্টিকারী শিল্প থেকে বাদ দেওয়া হবে এবং আরও জলবায়ুবান্ধব খাবার বিক্রি করতে বাধা দেওয়া হবে, এটা সত্যিই হতাশাজনক।গত বছরের নভেম্বরে দীর্ঘ পর্যবেক্ষণের পর যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কৃত্রিম মুরগির মাংস খাওয়ার অনুমোদন দেয়। তারও আগে ২০২০ সালে ল্যাবে তৈরি মুরগির মাংসকে নাগেটে ব্যবহার করার জন্য অনুমোদন দেয় সিঙ্গাপুর।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এখন পর্যন্ত কৃত্রিম খাবারের অনুমোদন না দিলেও, ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনায় রেখেছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category