বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

ভারতে বিশাখাপত্তনম বন্দরে ২৫ নৌকায় আগুন

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৭৫ Time View

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী বিশাখাপত্তনমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি মাছ ধরার নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রোববার (১৯ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে একটি মৎস্য বন্দরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনীর একটি জাহাজও ঘটনাস্থলে পৌঁছায়। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানিয়েছে, নৌকার ডিজেল কনটেইনার ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত বন্দর এলাকায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এরই মধ্যে তদন্তে নেমেছে বন্দর কর্তৃপক্ষ।বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার রবি শঙ্কর জানিয়েছেন, রাতে একটি মাছ ধরার নৌকায় আগুন ধরে যায়। আগুন যাতে ছড়িয়ে না পড়তে পারে সেজন্য নৌকাটিকে দূরে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাতাস ও পানির স্রোত নৌকাটিকে আবার জেটিতে নিয়ে ফিরিয়ে নিয়ে আসে। একপর্যায়ে কিছুক্ষণের মধ্যে পাশে থাকা অন্যান্য নৌকাগুলোতেও আগুন লেগে যায়।জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি নৌকার দাম প্রায় ১৫ লাখ রুপি। এই ঘটনায় চার থেকে পাঁচ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে নৌকা মালিকরা। তাদের দাবি, কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে এসব নৌকায় আগুন দিয়েছেন। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category