বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

মতিঝিলে ব্যাংকের স্টাফ বাসে আগুন

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৭১ Time View

এবার রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়। এতে বাসটির একটি অংশ পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বাসে আগুন দেওয়ার খবর নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

এর আগে দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, গেল ৪৮ ঘণ্টায় (শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল) ১৮ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, হরতালকে কেন্দ্র করে গত দুই দিনে আজ সোমবার সকাল পর্যন্ত তারা ১৬টি আগুন লাগার খবর পেয়েছে। এসব ঘটনায় ১৮টি যানবাহন পুড়ে গেছে।

এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগ একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই ও সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি ঘটনা ঘটে। এসব ঘটনায় নয়টি বাস, একটি কাভার্ডভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজি, একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়। এই আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৯ ইউনিট ও ১৪৪ জন জনবল কাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category