রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

শনিবার (১৮ নভেম্বর) রাতে নিজেই ফেসবুক পোস্ট নিশ্চিত করেছেন মাহি।

পোস্ট তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম।’

তিনি আরও লিখেন, ‘ইনশা আল্লাহ আগামী ২০ নভেম্বর দুপুর ৩টায় মনোনয়নপত্র গিয়ে জমা দেবো।

এ দিকে মাহির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘শনিবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আমার পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর আমি নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিয়ে আসবো।’সম্প্রতি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে মাহিয়া মাহিকে। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category