বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
Title :
৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, মাগুরায় জিএম বরখাস্ত; মন্ত্রীর দুঃখপ্রকাশ মিরপুরের সংঘর্ষে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু আহত চীনা প্রকৌশলীকে দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী জনতার মুখোমুখি মসিক প্রশাসক, উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্দেহ থেকে মামলা, এমপি নজরুলের সঙ্গে আপস মরিয়মের বাবার মৌলভীবাজারে কলেজ ছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড ‘কার্ড দেব, চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে’ চীনা বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইলেন রাষ্ট্রপতি বৃহস্পতিবার ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নওগাঁয় বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

নওগাঁয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই বিএনপি নেতার নাম কামাল হোসেন। সে জেলা সাংস্কৃতিক সংগঠন নওগাঁ নজরুল একাডেমির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নওগাঁ জেলা কমিটির সদস্যও ছিলেন।

শনিবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে নওগাঁ পৌরসভার ইয়াদআলী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত রাত সাড়ে ৮টার দিকে কামাল আহমেদ সান্তাহার থেকে অটোরিকশায় নওগাঁয় আসছিলেন। পথে ইয়াদআলী মোড় নামক স্থানে তিনটি মোটরসাইকেলযোগে সাতজন হেলমেট পরিহিত যুবক অটোরিকশার গতিরোধ করে রাস্তায় নামিয়ে চাপাতি দিয়ে পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত কামাল আহমেদ নওগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। এছাড়া তিনি নওগাঁ ট্রাক বন্দোবস্তকারী সমিতির সাবেক সভাপতি।

বিএনপি নেতাদের অভিযোগ, আতঙ্ক ছাড়ানোর জন্য নওগাঁয় একের পর এক বিএনপির নেতাকর্মীদের ওপর হেলমেট ও মাস্ক পরে হামলা করা হচ্ছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের পিঠে ও ঘাড়ে চাপাতি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category